আমাদের ভাবনা

মনোযোগের এক চর্চা।

নকশার অনেক আগেই একটি স্থানের শুরু। সকালের আলো যেভাবে ঘরে আসে, চেনা পথ আর আপন হয়ে ওঠার প্রয়োজন থেকে।

আর্কনে আমরা এই সাধারণ বিষয়গুলো মন দিয়ে দেখি। ভেবেচিন্তে গড়া অথচ স্বাভাবিক মনে হয় এমন স্থাপত্যের সূত্র সেখানেই মেলে।

আমাদের ভালো লাগে ধীরে নিজের স্বভাব মেলে ধরা উপকরণ—কাঠের আঁশ, মাটির তলের গভীরতা, কংক্রিটের নীরব ভার।

আলো নিছক সংযোজন নয়। দেয়ালকে কেমন লাগে, চৌকাঠ কীভাবে পার হই, একটি দিন কীভাবে মনে থাকে—সবই সে বদলে দেয়।

যত্নে গড়া ভবন জীবনের বদলে যাওয়ার জায়গা রাখে। প্রতিটি মুহূর্ত বেঁধে না দিয়েই সে প্রতিদিনকে আশ্রয় দেয়।

অনুপাত, প্রয়োজন আর আবহের প্রতি একই আগ্রহ নিয়ে আমাদের কাজ স্থাপত্য, অন্দর ও ছোট ছোট বস্তুর মধ্যে চলাচল করে।

এমন স্থান গড়তে চাই, যা নিজের দিকে বেশি মনোযোগ চায় না, অথচ প্রতিদিন জীবনকে কিছু ফিরিয়ে দেয়।

কাজের পরিধি

বিভিন্ন মাপের ভাবনা।

স্থাপত্য নকশা ও তত্ত্বাবধান

বাড়ি, অ্যাপার্টমেন্ট, কর্মপরিসর, সাংস্কৃতিক স্থান ও পুরোনো ভবনের নতুন ব্যবহার।

অন্দর নকশা ও তত্ত্বাবধান

বাসস্থান, আতিথেয়তা, বিপণি, অফিস আর একসঙ্গে বসার আপন পরিসর।

বস্তু, আসবাব ও প্রদর্শনী নকশা

প্রতিদিনের বস্তু, বিশেষভাবে তৈরি আসবাব, প্রদর্শনী ও স্থানভিত্তিক ইনস্টলেশন।

পরিচয়

ভাবনার পেছনের মানুষ।

  1. Ashiq Sazid
  2. Sifat Ani
  3. Fahim Muntasir
  4. Salman Mehedi
  5. Md. Araf

আমাদের নিজস্ব স্থপতি:

Salman Mehedi

কথা শুরু হোক